• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Headline
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’কে মুফতি আমির হামজা নাস্তিক বলায় সিরাজগঞ্জে আলেম ওলামাদের প্রতিবাদ সভা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জাল মেডিকেল সনদ দেওয়ায় কারাগারে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক মন্তব্য করার অভিযোগে মুফতি আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা সিরাজগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে – হাজী আব্দুস সাত্তার এর টীম সিরাজগঞ্জে স্ট্রবেরি ফল চাষে বাম্পার ফলন সিরাজগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ১৩ লাখ টাকার জাল নোট ও ১৯৬ বোতল ইস্কাফসহ গ্রেফতার ৫ জন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক মন্তব্য করার অভিযোগে মুফতি আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার বাদী অ্যাড. এস এম নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মুফতি আমির হামজা বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে তার সম্মানহানি করেছেন। তাই আমি আদালতে মানহানির মামলা করেছি।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা-পূর্ব আলোচনায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category