• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

বেলকুচিতে কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৯৬ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072

বেলকুচিতে কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির ও সেন ভাঙ্গাবাড়ী শ্মশান ঘাটের উন্নয়ন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে সেন ভাঙ্গাবাড়ী ও দেলুয়াকান্দি গ্রামের সনাতন ধর্মালম্বীদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন রজনীকান্ত সেন ও তার বোন সুচিত্রা সেন আমাদের বেলকুচির গর্ব। রজনীকান্ত সেনের কবিতা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। তার স্মৃতি ধরে রাখতে ও প্রজন্মের কাছে পৌছে দেওয়ার জন্য আমরা কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির এবং সেন ভাঙ্গাবাড়ি শ্নশান ঘাট-এর উন্নয়ন করার লক্ষে কাজ করবো।

উক্ত মতবিনিময় সভায় কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির কমিটি ও শ্মাশান কমিটির সভাপতি বিমল বন্ধু সরকারের সভাপতিত্বে ও শ্যামল সরকার ও সনজিৎ কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক সুব্রত পাল, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল, সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ডাক্তার বিদ্যুৎ কুমার সুত্রধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনি মিত্র, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নুরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মো: বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সোহাগপুর মদন মোহন সেবা সদন মন্দিরের সভাপতি বৈদ্যনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, মুকুন্দগাঁতী গৌর-গোবিন্দ ভজন মন্দিরের সভাপতি অমৃত নারায়ন দে প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category