• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেলকুচিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বেলকুচিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো: আলী আলম বলেছেন আওয়ামীলীগ মানবতার শত্রু, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু।

মানবতার কল্যাণ ও দেশের স্বার্থে ১৭টি বছর আওয়ামীলীগ কিছুই করিনি। বিরোধী দলের ওপর দমন-নিপিড়ন, মামলা-হামলা আর জুলুম-নির্যাতন করে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে একদলীয় শাসন চালু করেছিল। নিষ্ঠুর হাসিনা জাহিলিয়াতের র্নিমমতাকে মারিয়ে মানবতা,মনষত্বকে পদদলিত করে ফ্যাসিস্ট হাসিনা এদেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করেছিল। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে এ জাতিকে রক্ষায় ও হারানো গণতন্ত্র পূণ: প্রতিষ্ঠায় ৩৬ জুলাই’২৪ এর গণঅভ্যুত্থান হয়েছিল। জাতী পেয়েছিল মুক্তির স্বাদ।

মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার উদ্যোগে ৩৬ জুলাই, ‘২৪-এর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক গণমিছিল পূর্ব এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নায়েবে আমীরদ্বয় অধ্যাপক নূর-উন-নবী সরকার ও উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,জামায়াত নেতা মাওঃ আবুল হোসাইন ভূঁইয়া ও বেলকুচি উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু

প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category