• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

বেলকুচিতে জুলাই – আগস্টে গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্বরণসভা

Reporter Name / ২২৭ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Oplus_131072

বেলকুচিতে জুলাই – আগস্টে গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্বরণসভা

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা বি এন পির সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, শহিদ পরিবারের সদস্য শহিদ হাফেজ সিহাবের পিতা,মোঃ আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস যুথি,সহ আরো অনেকে।

সভায় জুলাই-আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় বক্তারা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের ২০২৪ এর রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবী করেন এবং যারা আহত হয়েছে তাদের খুজে বের করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানান। সভায় আন্দোলনে শহীদ পরিবারের সদস,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category