• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম এ বাকী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, দূর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী উপ পরিচালক আব্দুল মমিন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান প্রমুখ।

বিতর্ক অনুষ্ঠানে চুড়ান্ত পর্বে ” দূর্নীতি দমনে প্রতিকার নয়,প্রতিরোধই সর্বোত্তম পন্থা ” বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও বেলকুচি শিশু একাডেমি। বিতর্ক প্রতিযোগিতায় উভয় পক্ষই তাদের যুক্তিতর্ক বিচক্ষণ ভাবে উপস্থাপন করে। প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন অধ্যাপক আব্দুল আওয়াল, অধ্যাপক সুব্রত কুমার পাল এবং মোঃ নাজির উদ্দিন। বিচারকগণ উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে, বেলকুচি শিশু একাডেমি কে চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন ও সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয় কে রানার্সআপ হিসাবে নির্বাচিত করেন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বেলকুচি শিশু একাডেমির ছাত্রী ঐদ্রিলা সাহা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category