• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

বেলকুচিতে বর্ষবরণে বিএনপির আনন্দ শোভাযাত্রা

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বেলকুচিতে বর্ষবরণে বিএনপির আনন্দ শোভাযাত্রা
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জের বেলকুচিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বেলকুচি পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি মডেল কলেজে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় নানা রঙের পোশাক পরে, ঐতিহ্যবাহী মুখোশ পরে ও ঢাকঢোলের তালে তালে বর্ষবরণে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
শোভাযাত্রা শেষে মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় পান্তা ভাত, আলু ভর্তা ও ইলিশ মাছ দিয়ে ঐতিহ্যবাহী বৈশাখী আপ্যায়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বর্ষবরণ উপলক্ষে পুরো অনুষ্ঠান ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category