• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

বেলকুচিতে র‍্যালি ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত

Reporter Name / ২৩৪ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

কল্যাণরাষ্ট্র গঠনে বেলকুচিতে র‍্যালি ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি: ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালি ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বর এসে শেষ হয়ে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

এই আড্ডার মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং এর মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া সামাজিক কার্যক্রমগুলোর কার্যকারিতা এবং এলাকার উন্নয়নে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি কীভাবে সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা নতুন প্রজন্মের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয়তা এবং আশা প্রকাশ করেন। তারা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আরও কার্যকর উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক নিরাপত্তার ব্যবস্থা আরও উন্নত হতে পারে।

তারা আরও বলেন, নতুন প্রজন্ম সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আরও বেশি সহায়তা এবং সুযোগ-সুবিধার প্রত্যাশা করছে। আমরা চাই, সরকারের এসব উদ্যোগের মাধ্যমে আমাদের ভবিষ্যত আরও উজ্জ্বল এবং সুরক্ষিত হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি সরকার জনগণের পাশে দাঁড়ায়, তবে সামগ্রিক উন্নয়ন সম্ভব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগগুলি সমাজের সকল শ্রেণির মানুষের জন্য উপকারি হতে পারে। বিশেষ করে নতুন প্রজন্মের জন্য এগুলোর সুফল পৌঁছে দিলে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া বলেন , কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। এসব কার্যক্রম সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের জন্য একটি সুরক্ষিত ও উন্নত ভবিষ্যত নিশ্চিত করবে।

ওয়াকাথন ও মুক্ত আড্ডায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ব্রজ গোপাল সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হেলাল, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুসা হাশেমীসহ এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category