• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

বেলকুচির সেন ভাঙ্গাবাড়ীতে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

Reporter Name / ২০৮ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

বেলকুচির সেন ভাঙ্গাবাড়ীতে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জগজ্জীবের কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ী (সূত্রধরপাড়া) গ্রাম বাসির উদ্যোগে শ্রীযুক্তবাবু মহাদেব চন্দ্র সূত্রধর ও সুদেব চন্দ্র সূত্রধরের বহির্বাটীতে অষ্টকালীন লীলা কীর্তন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। মঙ্গলবার অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানামযজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন।

অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির বাঞ্চারাম সূত্রধর বলেন ১ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে ৩টি দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন। এরমধ্যে লীলা কীর্তনে ছিলেন বগুড়ার সারিয়াকান্দির শ্রী বিশ্বনাথ হাওলাদার, নওগাঁ মহাদেবপুরের শ্রীমতি শ্রুতি রাণী মহন্ত (লিপি) বগুড়ার আদমদীঘির শ্রীমতি অনিমা রাণী পাঁখি। এবার এ অনুষ্ঠানে প্রায় ২ হাজার ভক্তের আগমন ঘটে। অষ্টকালীন লীলা কীর্তনের রাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়। অষ্টকালীন লীলা কীর্তন

অনুষ্ঠানে জগজ্জীবের কল্যাণ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। জাগতিক,জীবনবোধ-মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্ত বৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category