• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ষবরণ অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী, বৃদ্ধ- সব বয়সী মানুষের ঢল নামে বেলকুচি উপজেলা চত্বরে। সেখানে অনুষ্ঠিত হয় বর্ষবরণের সূচনা সংগীত।

এরপর ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বেলকুচি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল হুমায়ুন কবির, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম আলী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা প্রিন্স মাহমুদ, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, শফি, সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি উপজেলার আহবায়ক মুসা হাশেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নববর্ষ আনন্দ শোভাযাত্রা শেষে বেলকুচি সরকারি কলেজে পান্তা ভাতের আয়োজন করা হয়। এছাড়া বেলকুচি উপজেলা মুক্তমঞ্চে শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category