• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

বেলকুচি-চৌহালীর পরিবেশ রক্ষা ও নদীভাঙন রোধে উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন এনসিপি নেতা মাহিন সরকার

Reporter Name / ১৮৯ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

বেলকুচি-চৌহালীর পরিবেশ রক্ষা ও নদীভাঙন রোধে উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন এনসিপি নেতা মাহিন সরকার

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব মো: মাহিন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে সিরাজগঞ্জের বেলকুচি-চৌহালীবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছেন। দপ্তরে উপস্থিত থাকা পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানকে সিরাজগঞ্জের বেলকুচি এবং চৌহালীতে নদীভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য আহব্বান জানান এবং পরবর্তী অর্থবছরে বেলকুচি-চৌহালীর নদীভাঙন রোধে স্থায়ী বাঁধের কাজ শুরুর ব্যাপারে সচিবকে অবহিত করেন।

এছাড়াও বেলকুচি উপজেলার সামগ্রিক পরিবেশের উন্নয়ন সাধনের জন্য দ্রুত হাইওয়ের দুইধার থেকে ইউক্যালিপটাস গাছ অপসারণ করে পরিবেশবান্ধব গাছ লাগানোর কথা বলেন। এটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হলে অনেক মানুষের উপকার হবে বলে জানান তিনি। এছাড়াও ডাইং শিল্পকারখানার ব্যাপারে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ইকোনোমিক জোনের দায়িত্বপ্রাপ্তদের কথা বলেন। আজ বিকালে এই স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category