• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য

Reporter Name / ১১৯ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বহু ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক;-
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বহু ফ্লাইট বাতিল
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল। অতিরিক্ত ঠান্ডায় দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট তুষারে ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বাড়িঘরের ওপরেও তুষারের পুরু আস্তরণ পড়ে গেছে। একাধিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমও হুমকিতে পড়েছে। এরইমধ্যে নিউক্যাসলের রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইংল্যান্ডের উত্তরাঞ্চলের শহর নর্থাম্বারল্যান্ডের প্রধান সড়কগুলোতে জমে গেছে বরফের স্তর। এতে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলাচল করছে গাড়ি। রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে স্নোপ্লাও নামে বিশেষ ধরনের যান। প্রবল তুষারপাত ও ঝড়ে দৃষ্টিসীমা কমে আসায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

এছাড়া নর্থাম্বারল্যান্ডের গ্রামীণ এলাকাও ঢাকা পড়েছে বরফে। এতে দৈনন্দিন কাজ সারতে সমস্যায় পড়ছেন গ্রামবাসী। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে।

নর্থাম্বারল্যান্ডের ৪২ বছর বয়সী এক বাসিন্দা বলেন, তুষারঝড়ে তিনি ও তার পরিবার কোথাও বোরোতে পারছেন না। তারা বাড়িতে আটকে পড়েছেন। পরিবেশ ভয়াবহ হিমশীতল।

নিউক্যাসলের বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে দেরিতে ছেড়েছে বহু ফ্লাইট, বাতিলও হয়েছে অনেকগুলো। এতে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এছাড়া তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস থাকায় কয়েকটি রেলপথ ও সড়ক আংশিক বন্ধ রাখা হয়েছে।

আরও কয়েকদিন এমন অবস্থা অব্যাহত থাকতে পারে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category