• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

মরহুম ফরহাদ হোসেনের ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মানব দরদী মরহুম ফরহাদ হোসেনের ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কৃতি ছাত্র সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ মোঃ এনামুল হক— অবিভক্ত পাকিস্তান সরকারের সাবেক শিল্প মন্ত্রী, মুসলিম জাগরণের অন্যতম পুরোধা মরহুম আব্দুল্লাহ আল মাহমুদ এর সহচর, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান, আধুনিক খোকশাবাড়ী ইউনিয়নের রুপকার, মানব দরদী মরহুম ফরহাদ হোসেনের ৩৫ তম মৃত্যু বার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় খোকশাবাড়ী হাসপাতাল চত্বরে মরহুমের কবর জিয়ারত।
সকাল সাড়ে ৮ টা থেকে দিনব্যাপী পবিত্র কোরআন খানি।
বিকেল ৫ টায় ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠে ফরহাদ হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কৃতি ছাত্র /ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা, কৃতি ছাত্র /ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
মানব দরদী মরহুম ফরহাদ হোসেন ছিলেন একজন জনবান্ধব মানুষ তিনি ছিলেন আমার শশুর আব্দুল্লাহ আল মাহমুদের ঘনিষ্ঠজন। তিনি সারাজীবন এই ইউনিয়নের মানুষের জন্য দিয়ে গেছেন একজন চেয়ারম্যান হয়েও এই এলাকার উন্নয়ন করেছেন চোখে পরার মতো। তার ৩৫ তম মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করছি ও মহান রাব্বুল আলামিন যেনো তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাশেদ পাভেল প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, সদর উপজেলা বিএনপি নেতা মাসুদ রানা দুলাল, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, মোবারক আলী খান,সাবেক আহ্বায়ক রেজাউল করিম রোকনী,শহিদুল ইসলাম শিকদার, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, আব্দুর রহিম সরকার,বিএনপি নেতা মান্নান মেম্বার, মিলন ইসলাম সরকার,সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,সদর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজসহ সদর উপজেলা বিএনপি ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচালনা করেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, দিয়ার পাঁচিল আল্লামা ইদ্রিস (রহঃ) দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আব্দুল করিম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category