• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল

Reporter Name / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ-

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২২ জুলাই) বাদ মাগরিব সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনের অফিসে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক রাজু দেওয়ান, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম ইসলাম রইসি। আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক।
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে ফাতেহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন।
দোয়া মাহফিল অনেক গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
শোক দিবসে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রেসক্লাব ভবনে কালো পতাকা অর্ধনমিত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category