• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জে মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মাছুমপুর ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নবীন – প্রবীণ একাদশের খেলোয়াড়বৃন্দ ও আজীবন সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহনে বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের মাছুমপুর হাজী বাড়ীর সামনে মাছুমপুর ক্রীড়া চক্র ক্লাবের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালিটির উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, ফুটবল খেলা ও বিভিন্ন খেলার মাধ্যমে এই ক্লাব ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। আগামী দিনে তাঁর ধারাবাহিকতা বজায় রাখবে। আজকে এই ক্লাবের ৫০ বছর পূর্ণ হলো ৫১ বছরে পদার্পণ করলো এই মাছুমপুর ক্রীড়া চক্র, আমি আজকে এই অনুষ্ঠান আসতে পেরে নিজেকে বড় ভাগ্যবান মনে করছি। সে সাথে এই ক্লাবটি আগামীতে আরো উত্তরাত্তোর সফলতা কামনা করছি।
বনার্ঢ্য শোভাযাত্রার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাছুমপুর ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাছুমপুর ক্রীড়া চক্রের সভাপতি মহসিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট।
এসময়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ, কে. এম ফরিদুজ্জামান স্ট্যালিন, মোঃ জাকির হোসেন, আবু সামা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, ইবনে জায়েদ হাসু,জুলফিকার চৌধুরী তুলতুল,
প্রচার সম্পাদক মোঃ ইনাম আহমেদ রতন,সহ স্কুলের শিক্ষার্থীরা ও ক্লাবের সকল সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category