• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন সভাপতি প্রার্থী তোফাজ্জল

Reporter Name / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Oplus_131072

মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন সভাপতি প্রার্থী তোফাজ্জল

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হাজী তোফাজ্জল হোসেন হাই কোর্টে প্রার্থীতা ফিরে পেলেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লি: (নিবন্ধন নং-৬৫) এর নির্বাচনে গত ২২/১২/২০২৪ খ্রি: তারিখ যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয় সভাপতি পদপ্রার্থী তোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র বাতিল বহাল রেখে রায় ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে সভাপতি প্রার্থী তোফাজ্জল হোসেন আপিল মামলার রায়ের বিরুদ্ধে হাই কোর্ট ডিভিশন (Special Original Jurisdiction) WRIT PETITION NO. 161 OF 2025 দায়ের করলে। গত ৭ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখে মহামান্য আদালত আগামী ৬ মাসের জন্য WRIT PETITION NO. 161 OF 2025 এর উপর Rule. Stay and Direction জারী করেন।

আদালতের উক্ত আদেশের ভিত্তিতে মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটি গত ৩০/১২/২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার ২ নং আলোচ্য সূচীর সিদ্ধান্ত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) স্থগিত রাখার বিষয়টি সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় এবং হাজী তোফাজ্জল হোসেন, সভাপতি পদপ্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। মনোয়ার চৌধুরী বাবু সভাপতি পদপ্রার্থীকে উক্ত বিষয়টি অবহিত করণ এবং প্রতীক বরাদ্দ প্রদান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মহামান্য আদালতের আদেশের ভিত্তিতে যেহেতু তোফাজ্জল হোসেন, সভাপতি পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেহেতু ইতিপূর্বে মনোয়ার চৌধুরী বাবু সভাপতি প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি বহাল না থাকায় সভাপতি পদে বর্তমানে ২ (দুই) জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও তালিকা প্রকাশ করা হয়। মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতির নির্বাচনে সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন পেয়েছেন হারিকেন প্রতীক এবং মনোয়ার চৌধুরী বাবু পেয়েছেন ছাতা প্রতিক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category