• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

যমুনার ভাঙন থেকে চৌহালী রক্ষা ও তাত শিল্প পুনরুজ্জীবীর প্রতিশ্রুতি বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীমের

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

যমুনার ভাঙন থেকে চৌহালী রক্ষা ও তাত শিল্প পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি আমিরুল ইসলাম খাঁন আলীমের

স্টাফ রিপোর্টারঃ-
ঃযমুনা নদীর ভাঙন থেকে চৌহালীকে রক্ষা এবং বেলকুচি অঞ্চলের তাত শিল্প পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম।
সোমবার বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলা আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন, চৌহালী উপজেলার দুই পাশই যমুনা নদীর তীরে অবস্থিত। নদীভাঙনের কারণে এই এলাকার বিস্তীর্ণ অংশ বিলুপ্ত হয়ে গেছে। চৌহালীকে নদীভাঙন থেকে রক্ষা করাই তাদের প্রধান দায়িত্ব হবে। তিনি বলেন, ‘এই এলাকার মানুষের সঙ্গে আমাদের ঐতিহ্য ও আত্মিক সম্পর্ক রয়েছে। তাদের রক্ষা করে সুন্দরভাবে সিরাজগঞ্জ–৫ আসনে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তুলতে চাই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাতী সম্প্রদায় বর্তমানে অবহেলিত। তাদের উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থা এবং তাত শিল্পে উৎপাদন বৈচিত্র্য আনতে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি জানান, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে যমুনার ভাঙন থেকে চৌহালী রক্ষার পাশাপাশি তাত শিল্প টিকিয়ে রাখতে গ্যাসলাইন স্থাপন ও তাতভ্যান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, ‘তাত শিল্প শুধু তাতী সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বেলকুচির মানুষের পেশার সঙ্গেও এটি ওতপ্রোতভাবে জড়িত। এই শিল্প দেশের বস্ত্রের প্রায় ২০ শতাংশ চাহিদা পূরণ করে। তাই শিল্পটি রক্ষায় তাতীদের সুযোগ–সুবিধা বাড়াতে হবে।
গত বছরের ৫ আগস্টের অস্ত্র লুটের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এসব অস্ত্র উদ্ধার করা। অবৈধ অস্ত্র যেন গণতন্ত্র ও মানুষের অধিকারের বিরুদ্ধে ব্যবহার না হয়, সে বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমানের দেশে ফেরাকে ‘আশার আলো’ উল্লেখ করে আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন, তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে বলে জনগণ বিশ্বাস করছে।
নির্বাচনে জয়ের বিষয়ে তিনি বলেন, জয় আল্লাহ ও জনগণের ওপর নির্ভরশীল। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ প্রতীকে তার বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category