• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রজব আলী বিজ্ঞান কলেজের নব গঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

Reporter Name / ২২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের নব গঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না—
সিরাজগঞ্জ পৌর শহরের অন্যতম বিদ্যাপীঠ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজে’র নব গঠিত এডহক গভর্নিং বডির কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান, বৈষম্য বিরোধী আন্দোলনকালে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজ সিরাজগঞ্জের আয়োজনে,
বৃহস্পতিবার (৭ নভেম্বর-২০২৪) সকাল ১০ টায় অত্র ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রোমানা মাহমুদ এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এ কলেজের সার্বিক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। সকল শিক্ষার্থীদের ভালোভাবে সু-শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি ও খেয়াল রাখতে হবে। তাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন-অর- রশিদ খান হাসান, কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল ইসলাম মন্টু, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি প্রমুখ।
। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তি, গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম সরকার শামীম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলেজের জৈষ্ঠ্য প্রভাষক মোঃ ইস্রাফিল হাসান ও প্রভাষক আমেনা হাসান।
দাবি নিয়ে বক্তব্যে রাখেন, নন এমপিও শিক্ষক- কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক অত্র কলেজের প্রভাষক মোঃ রায়হান কবীর মিঠু এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, স্বীকৃতি প্রাপ্ত সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শর্তবিহীনভাবেএমপিভূক্ত করতে হবে। আমরা প্রায় ২৫ বছর যাবত অনেক শিক্ষক বিনা বেতনে চাকুরি করে আসছি
অনেকে অভাব-অনটনে রোগ শোকে মৃত্যু বরণ করেছেন। তার আর্থিক সহযোগিতা করবেন বলে আশা করছি।
এ অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ, অধ্যাপক সহকারী, সহযোগী অধ্যাপক, প্রভাষকগণ, সকল শিক্ষক, শিক্ষার্থীগণ, অভিভাবকদের একাংশ, এডহক কমিটির সকল সদস্যরা, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা ও এলাকার সুধীজন, গুণীজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category