রাবিয়ান সিরাজগঞ্জের তৃতীয়
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আজিজুর রহমান মুন্না-
এক মন এক প্রাণ, আমরা সবাই রাবিয়ান এই স্লোগানকে ধারণ করে রাঙিয়ে উঠল রাবিয়ান সিরাজগঞ্জ ফোরামের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সিরাজগঞ্জের চায়না ক্রস বাঁধ স্কাউট গার্ডেনে প্রাক্তন রাবিয়ানদের আয়োজন করা বর্ণাঢ্য অনুষ্ঠানে মিলিত হন। দিনব্যাপী এ মিলনমেলায় ছিল স্মৃতিচারণ, আলোচনা, আড্ডা এবং কেক কাটা। প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি তুলে ধরে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাটানো সময় তাদের জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। আজও ‘রাবিয়ান’ পরিচয় তাদের একই বন্ধনে আবদ্ধ রেখেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবিয়ান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হাসিম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফার রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতি সম্পাদক রফিক আহমেদ এবং মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, সিরাজগঞ্জে অবস্থানরত প্রাক্তন রাবিয়ানদের এই ফোরাম পারস্পরিক সহযোগিতা, সামাজিক বন্ধন, মানবিক উদ্যোগ এবং ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানের সমাপ্তিতে রাবিয়ানরা পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও দৃঢ় করার অঙ্গীকার করেন।