রিভারভিউ আইডিয়াল কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
শেখ মোঃ এনামুল হক– সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রিয়ারভিউ আইডিয়াল কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি এস এম কবির উদ্দিন ও সদস্যবৃন্দের পরিচিতি সভা এবং জুলাই -আগস্ট এর গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে দশটায় রিয়ারভিউ আইডিয়াল কলেজের হলরুমে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, রিয়ারভিউ আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ তানজিমা সুলতানা ও পরিচালনা করেন, রিয়ারভিউ আইডিয়াল কলেজের প্রভাষক সাইফুল ইসলাম।
পরিচিতি সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান আকন্দ।
স্বাগত বক্তব্য রাখেন, রিয়ারভিউ আইডিয়াল কলেজের এডহক কমিটির সভাপতি এস এম কবির উদ্দিন।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জমাল আকন্দ, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম টুপা সরকার,সিরাজগঞ্জ জেলা জাসাস’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসান মন্ডলসহ অত্র কলেজের শিক্ষক /শিক্ষিকা, ছাত্র /ছাত্রীসহ শিয়ালকোল ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা শেষে জুলাই -আগস্ট এর গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষ রোপণ করা হয়।