• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নিবেন – স্হান পরিদর্শন করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ জেলার নেতৃবৃন্দ

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফেরার পর ঢাকার বাইরে প্রথম সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) সড়কপথে বগুড়া যাওয়ার পথে তিনি সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

তিনি জানান, রোববার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক এলাকায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারেক রহমান এই মাহফিলে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।

সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থেকেও রাষ্ট্র মেরামত নিয়ে পরিকল্পনা করেন। রাষ্ট্র মেরামতের কথা তিনি প্রতিনিয়তই নতুনভাবে, নতুন আঙ্গিকে বিভিন্ন মহলে বলছেন। আমরা আশা করি, মানুষ যদি ভোটের মাধ্যমে বিএনপির পক্ষে রায় দেয়, নিশ্চয়ই তারেক রহমান সিরাজগঞ্জসহ দেশের মানুষের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন।

এদিকে তারেক রহমান লন্ডনে প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর এটাই ঢাকার বাইরে তার প্রথম সফর। এতে সিরাজগঞ্জের জাতীয়তাবাদী মানুষের চোখে শুধু আনন্দ নয়, হৃদয়ে জমে আছে আশার আলো। দীর্ঘ দেড় যুগের বঞ্চনা, থেমে থাকা উন্নয়ন, আর উপেক্ষার ক্ষত মুছে যাওয়ার প্রতীক্ষায় পুরো সিরাজগঞ্জবাসী। ঢাকার বাইরে সিরাজগঞ্জেই তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে বলে দলীয় নেতাকর্মী ছাড়াও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category