• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

শফি আহমেদ, স ম সাজেদুর রহমান ও আব্দুল হামিদ খান পাবনার সাংবাদিকদের মনিকোঠায় চিরদিন বেঁেচ থাকবেন -স্মরণসভায় বক্তারা

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

পাবনা প্রেসক্লাব সদস্য শফি আহমেদ, স ম সাজেদুর রহমান ও আব্দুল হামিদ খান পাবনার সাংবাদিকদের মনিকোঠায় চিরদিন বেঁেচ থাকবেন ——স্মরণসভায় বক্তারা

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ডাকসুর সাবেক জিএস শফি আহমেদ, কবি ও সাহিত্যিক স. ম. সাজেদুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান পাবনার সাংবাদিকদের মনিকোঠায় চিরদিন বেঁেচ থাকবেন।

স্ব স্ব ক্ষেত্রে তাদের নীতি আদর্শ ও সততা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। প্রয়াত সদস্য ডাকসুর সাবেক জিএস শফি আহমেদ, কবি ও সাহিত্যিক স. ম. সাজেদুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান তাদের কাজের মাধ্যমে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। যততিন কাগজ কলম আছে, রাজনীতি আছে ততদিন তারা মানুষের মধ্যে বেঁেচ থাকবেন। তাদের মত গুনি মানুষ নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুপ্রেরণা যোগাবে।

গতকাল শনিবার রাতে পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ডাকসুর সাবেক জিএস শফি আহমেদ, কবি ও সাহিত্যিক স. ম. সাজেদুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান এর মৃত্যবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের পরিচালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ। সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, পাবনা প্রেসক্লাব সদস্য মনিরুজ্জামান শিপন ও মিজান তানজিল। পরে তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category