• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

শিয়ালকোল হাট কমিটির উদ্যোগে মহাসড়কের আগাছা পরিষ্কার

Reporter Name / ৬০ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শিয়ালকোল হাট কমিটির উদ্যোগে মহাসড়কের আগাছা পরিষ্কার

নজরুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সড়কদ্বীপে আগাছা ও জঙ্গল অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে শিয়ালকোল হাট বাজার কমিটির ইজারাদারগণ।

শুক্রবার (২৯ আগস্ট) ভোর থেকে মেডিকেল কলেজ মোড় থেকে আমতলা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে এ কার্যক্রম চালানো হয়। ইজারাদাররা জানান, দীর্ঘদিন ধরে সড়কদ্বীপে ঝোপঝাড় জমে গিয়ে পথচারী ও স্থানীয়দের জন্য ভোগান্তির পাশাপাশি নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল। এ অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে শিয়ালকোল হাট বাজার কমিটির ইজারা নেন রমজান আলী, মমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল রানা পিন্টু, সুজন কবির ও আব্দুল মান্নান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা ঐতিহ্যবাহী হাটের অবৈধ দখল অপসারণ, রাজস্ব আদায় বৃদ্ধি, উপযুক্ত চলাচলের ব্যবস্থা নিশ্চিতকরণ এবং খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নানা সুযোগ-সুবিধা প্রদান করে আসছেন। পাশাপাশি হাটের পরিবেশ ও ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে কার্যক্রমের অংশ হিসেবে নিরাপত্তা বৃদ্ধির জন্য আলোকসজ্জা এবং বিভিন্ন প্রজাতির গাছ রোপণের পরিকল্পনাও করেছে ইজারাদাররা। এছাড়া

স্থানীয়রা জানান, জঙ্গলের কারণে সাপ, বন্যপ্রাণী এবং অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়েছে সড়কটি, যা নিরাপত্তাহীনতা বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় শিয়ালকোল হাট বাজার কমিটি ইজারাদারগণ স্বেচ্ছায় এগিয়ে এসে সড়কের জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেছেন। তাদের এই উদ্যোগে সাধারণ মানুষও সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা জাকারিয়া হোসেন বলেন, এতদিন কেউ এই সমস্যার দিকে নজর দেয়নি। হাট কমিটির ইজরাদাররা নিজেদের উদ্যোগে কাজ করছে দেখে আমরা খুবই খুশি।

এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক নাজমুল হক বলেন, এ ধরনের স্বেচ্ছাসেবী কাজ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি সবাই এগিয়ে আসে, তাহলে আমাদের এলাকা আরও সুন্দর ও নিরাপদ হবে। এই উদ্যোগ শুধু সড়ক নিরাপদ করাই নয়, বরং সমাজে যুবসমাজের ইতিবাচক ভূমিকাকে আরও উজ্জ্বল করেছে। পরিষদবর্গ সবসময় তাদের ভালো কাজে পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category