• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

শীতার্ত মানুষের কষ্টের পাশে এনটিভি-সিরাজগঞ্জে কম্বল বিতরণ

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

শীতার্ত মানুষের কষ্টের পাশে এনটিভি-সিরাজগঞ্জে কম্বল বিতরণ…

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জে তীব্র শীতের কষ্টে জর্জরিত মানুষের পাশে দাঁড়ালো এনটিভি। “সময়ের সাথে আগামীর পথে এ স্লোগানকে ধারণ করে রবিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় দিয়ারধানগড়া ঈদগাহ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে জেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে-বিশেষ করে ছিন্নমূল, দিনমজুর, বৃদ্ধ ও শিশুদের কষ্ট আরও প্রকট হয়ে উঠেছে। রাতের অন্ধকার নামলেই শীতের কামড় অসহায় মানুষের শরীরে যেন আরও গভীর হয়। কেউ পুরনো ছেঁড়া চাঁদর জড়িয়ে রাখে, কেউবা আগুন জ্বালিয়ে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করে। তীব্র শীতে কর্মহীন বহু পরিবার দিন কাটাচ্ছে চরম দুর্বিপাকের মধ্যে।

এ অবস্থায় এনটিভির পক্ষ থেকে এ মানবিক সহায়তা পেয়ে শীতার্ত মানুষের মাঝে স্বস্তির হাসি ফুটে ওঠে। কম্বল গ্রহণ করতে আসা এক বৃদ্ধা বলেন, আমগো ঘরে একটা পাতলা চাঁদর আছে, শীত আসলে রাত কাটাইতে পারি না। এই কম্বলটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন আল্লাহ যেন এনটিভির ভালো করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শীতের এই করুণ সময়ে স্বচ্ছল মানুষদের এগিয়ে আসার আহ্বানও জানান তারা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শীতের কষ্ট লাঘবে এনটিভির এ মানবিক উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category