• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শীতের আমেজ শুরতেই সিরাজগঞ্জে খেজুর রস সংগ্রহ শুরু

Reporter Name / ৩০১ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ–

শীতের আমেজ শুরু হতেই সিরাজগঞ্জের বিভিন্ন গ্রামাঞ্চলে খেজুর রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করা শুরু হয়েছে। এতে ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের গাছিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে সপ্তাহ ধরে অনেক এলাকায় বিশেষ করে ভোর রাতে ঘন কুয়াশা পড়ে এবং শীতের আমেজও পরিলক্ষিত হচ্ছে। এ আমেজ শুরুতেই এ জেলার বিভিন্ন গ্রামঞ্চলে গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহের পদ্ধতিতে খেজুর গাছের মাথা ডাল কেটে পরিষ্কার করা হয় এবং সাদা অংশ বের করে ২/১ দিন রোদে শুকাতে হয়। আবারো সাদা অংশ কেটে বাঁশের নলি সংযুক্ত করতে হয় এবং সেই নলিতে ছোট-বড় হাড়ি ও কলসি বেঁধে রস সংগ্রহ করা হয়।

ঐতিহাসিক চলনবিল এলাকার সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলার বিভিন্ন গ্রামঞ্চলে সবচেয়ে বেশি এ খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে গাছিরা। প্রতিবছরের ন্যায় এবারো চলনবিল অঞ্চলে খেজুরের রস সংগ্রহে মাঠে নেমেছে গাছিরা এবং জেলার অনান্য উপজেলার বিভিন্ন স্থানে এ প্রস্তুতি নেয়া হচ্ছে। এ খেজুর গাছ বাড়ির আঙ্গিনা, জমির আইল, পুকুরপাড়সহ সড়কের ধারে লাগানো হয়ে থাকে। স্থানীয় গাছিরা রস সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বলেন, বিশেষ করে শীতকালের কার্তিক মাসে রস সংগ্রহের জন্য খেজুর গাছগুলো প্রস্তুত করতে হয়। তবে এবার শীতের আগমন শুরুতেই গাছ প্রস্তুত করা হচ্ছে।

রস সংগ্রহের জন্য সাধারণত ৮ থেকে ১০ লিটার ধারণ ক্ষমতার মাটির হাড়ি ও কলসি ব্যবহার করা হয়। শীত থাকা পর্যন্ত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা যায়। প্রতিদিন একটি গাছ থকে ৩ থেকে ৮ লিটার পর্যন্ত রস সংগ্রহ করা যায়। এ রস সংগ্রহে ৩ দিনের পর পরবর্তী ৩ দিন রস সংগ্রহ করা যাবে না। বিকেল থেকে রস সংগ্রহের জন্য গাছে গাছে হাড়ি বাঁধা হয় এবং ভোরে হাড়ি ও কলসি নামিয়ে রস সংগ্রহের কাজ শুরু হয়। এ রস দিয়ে সুস্বাদু পাটালি গুড় তৈরী করা হয় এবং গ্রাম ও শহর বন্দরে এ রস বিক্রি করা হয়। এ লাভজনক রস সংগ্রহ বিক্রির ব্যবসায় এ অঞ্চলে বহু গরিব ও অসহায় মানুষ জিবীকা নির্বাহ করে থাকেন।

বিশেষ করে শীতকালিন এ পাটালী গুড় দিয়ে জামাই-ঝি আত্মীয় স্বজনদের দুধের পিঠা খাওয়াতে এ পাটালি গুড়ের ব্যাপক চাহিদাও রয়েছে। এ পাটালি গুড় বাজারে ২/৩’শ টাকা কেজি বিক্রি হয়ে থাকে।

এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার বলেন, খেজুর গাছের জন্য বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। স্থানীয় কৃষি বিভাগ এ রস সংগ্রহ ও গুড় তৈরীতে পরামর্শ দিয়ে থাকে। এজন্য পরিত্যক্ত জমিতে খেজুর বাগান গড়ে তুলতে হবে। এতে কৃষকেরা রস সংগ্রহ ও গুড় তৈরীতে লাভবান হবে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category