• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

সয়দাবাদে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ১২৮ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সয়দাবাদে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এতিম দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদে ইউনিয়নে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এতিম, দুঃস্থ, অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে বারটার দিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পাঁচ শতাধিক শীতার্ত এতিম দুঃস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। এ কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,
সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকার।
বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
এসময়ে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শীতার্ত এতিম, দুঃস্থ, অসহায় মানুষেরা কম্বল উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category