• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
0-0x0-0-0-{}-0-0#

সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ওয়াসিম সেখ-

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মশাল পরিভ্রমণ ও ডিসপ্লের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এসময় তিনি বলেন,
“তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে। তোমরা সবসময় গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়াবে, মোবাইল ফোনে আসক্ত না হয়ে লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। সাঁতার না জানলে নদীতে নামবে না, মা-বাবার কথা মেনে চলবে এবং এদেশকে এগিয়ে নিতে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জাব্বার, সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিপন মিয়া। এছাড়াও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category