• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সলঙ্গায় ৬৫ বছর পর মসজিদের ওয়াকফকৃত সম্পত্তি জবর দখল থেকে এলাকাবাসীর পুনরুদ্ধার

Reporter Name / ১২৮ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জে ৬৫ বছর পর মসজিদের ওয়াকফকৃত সম্পত্তি জবর দখল থেকে এলাকাবাসীর পুনরুদ্ধার

মো. পারভেজ সরকার-

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার উত্তরপাড়া নদীর ধারে কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াকফকৃত ৯ বিঘা সম্পত্তি জবর দখল থেকে মুক্ত করলেন এলাকাবাসী।

২৫ এপ্রিল শুক্রবার জুম্মা নামাজের পর চরিয়া শিকার উত্তর পাড়ার মসজিদের মুসুল্লীগন ও এলাকাবাসী মিলে মসজিদের ওয়াকফকৃত আরএস ৩৯০ ও ৩৯২ খতিয়ানের ১৬৯৬, ১৬৬৫,৪৯৬৮,১১৬০,১৬৫৯,৪৯০৭,৫০৩১ দাগের নোট মোট ৩০৩ শতক জমিতে মসজিদের সাইনবোর্ড টানিয়ে মন্টু মাস্টারের জবর দখল মুক্ত করেন এলাকাবাসী।

জানাজায়, মোতাওল্লী আব্দুল জলিল সরকারের ফুফু লতিফুন নেছা ১৯৬২ সালে উত্তরপাড়া জামে মসজিদের নামে আব্দুল জলিলকে মোতাওল্লী করে ৩০৩ একর জমি ওয়াকপ করে দেন। আব্দুল জলিল সরকার মারা যাওয়ার পর তথ্য ও নথি গোপন করে আব্দুল জলিলের বড় ছেলে জাহিদুল ইসলাম মন্টু মোতাওয়াল্লী নিয়োগ এনে জবরদখল করে ফসলাদি মসজিদে না দিয়ে ফসলাদি ও টাকা পয়সা আত্মসাৎ করে আসছিল।

সম্প্রতি একটি নতুন রাস্তানেওয়াকে কেন্দ্র করে নথি পত্র বেরিয়ে আসলে এলাকার যুবসমাজ ও মসজিদ কমিটি ওয়াকফ থেকে নথিপত্র উদ্ধার করে।

এর পর জাহিদুল ইসলামকে বার বার মসজিদ কমিটির হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বললেও মন্টু মাস্টার মসজিদের হিসাব ও মসজিদের জমি নয় বলে এরিয়ে যান। পরে এলাকাবাসী বৈঠক করে সকলের মতামতের ভিত্তিতে জায়গা সনাক্ত করে দখল মুক্ত করেন।

মসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ডলার জানান, ইতিপূর্বে আমরা জানতামই না আমাদের মসজিদে ওয়াকফকৃত ৯ বিঘা সম্পত্তি রয়েছে। রাস্তাকে কেন্দ্র করে বিষয়টি খোলাসা হয়। এরপর আমরা ঢাকার ওয়াকফ থেকে কাজ প্রত্র ও দলিলাদী সংগ্রহ করি। তাকে হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বার বার মৌখিক ও লিখিত ভাবে অবহিত করি। কিন্তু তিনি আমাদের কাগজ পত্র ভূয়া ও তাদের পৈত্রিক সমপত্তি বলে বিভ্রান্ত সৃষ্টি করতে থাকে।

এলাকাবাসীর সিন্ধান্ত মোতাবেক আজ সকল জায়গায় মসজিদের জমিতে মসজিদের সাইনবোর্ড টানিয়ে ৬৫ বছরের দখল মুক্ত করা হয়েছে। এখন থেকে এসব সম্পত্তি মসজিদ ও এলাকাবাসীর সিন্ধান্ত মোতাবেক পরিচালিত হবে ইনশাআল্লাহ্।

এসময় উপস্থিত মুরুব্বিদের মধ্যে আলহাজ্ব নুরুল ইসলাম মাস্টার জানান, ইতিপূর্বে প্রায় ১৫ বছর আগে আমি একটু আবগত হলে আমি মন্টুর কাছে কাগজ পত্র দেখতে চাইলে আমাকে হত্যার হুমকি ও বিভিন্ন ভাবে হয়রানি করে আমাকে দমিয়ে রাখা হয়। আজ যুবক সমাজ ও এলাকাবাসীর সাথে সেই জমি উদ্ধার করে আমি অত্যান্ত আনন্দিত এখন থেকে মসজিদের জায়গা মসজিদের তথ্যাবদানে পরিচালিত হবে।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category