• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট নির্বাচিত

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট নির্বাচিত
স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। একই সঙ্গে অর্ডিনারি গ্রুপের সিনিয়র সহ-সভাপতি পদে ভিপি অমর কৃষ্ণ দাস ও সহ-সভাপতি পদে আব্দুল কাদের ও অ্যাসোসিয়েট গ্রুপের লিটন সাহা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিনভর ভোট শেষে রাত ৩টার দিকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টিএ হামিদ তানহা তাদের নাম ঘোষণা করেন। তারা আগামী ২০২৬-২৭ সেশনে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন বোর্ড সূত্র জানায়, চেম্বারে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ২৪ পদে ৬৩ জন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সাইদুর রহমান বাচ্চু ৩২৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন সিদ্দিক খসরু পেয়েছেন ৯৮ ভোট। এছাড়া একজন সিনিয়র সহ-সভাপতি, দুজন সহ-সভাপতি ও ২০ জন পরিচালকে ৪২৪ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। মোট ভোটার ছিল ৫০৭জন

অর্ডিনারি গ্রুপের পরিচালনা পর্ষদে নির্বাচিত ১৪ জন পরিচালক হলেন, হাজী আব্দুস সাত্তার, একাব্বার আলী আকবর, আবু সাইদ, জুড়ান আলী, তানভীর মাহমুদ পলাশ, নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ খান, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শরিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা ও সানজিদ হাসান সিদ্দিকী প্রিন্স।

অপরদিকে অ্যাসোসিয়েট গ্রুপের নির্বাচিত পরিচালকরা হলেন, নুরুল হক, আনোয়ার হোসেন তালুকদার, আলতাফ হোসেন, মোবারক হোসেন ও জাহিদুল ইসলাম লিটু। এ গ্রুপে পরিচালক পদে আব্দুর রাজ্জাক ও ফায়সাল হায়দার সমপরিমাণ ভোট পাওয়ায় এখনও কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category