• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

সিরাজগঞ্জস্থ সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ- তাড়াশ-সলঙ্গা’র দেড় দশক পুর্তি উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ৭৩ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জস্থ সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ- তাড়াশ-সলঙ্গা’র দেড় দশক পুর্তি উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-

“এক সাথে এক প্রাণে” শ্লোগানকে সামনে রেখে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিরাজগঞ্জস্থ সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ- তাড়াশ-সলঙ্গা’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরস্থ এসএস রোডে অবস্থিত হোটেল ডাব্লিউএফ-এ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍‍্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, গবেষক ও প্রাবন্ধিক ড. খ.ম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চ,কেন্দ্রীয় জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কর্মপরিষদ সদস্য ড.আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’র সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার কামাল হোসেন,আর.কে টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য,বিশিষ্ট ব্যবসায়ী এমএ মান্নান খান প্রিন্স,আল আরাফা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জল ও ইউ.আর ফ্যাশানের স্বত্ত্বাধিকারী তরুণ শিল্প উদ্যোক্তা নুরুল ইসলাম নাহিদ । সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ- তাড়াশ-সলঙ্গা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী এএইচএম মহিবুল্লাহ মহিব এর সভাপতিত্বে ও সলঙ্গা ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ,সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ- তাড়াশ-সলঙ্গা’র সিনিয়র সহসভাপতি ডেন্টাল সার্জন ডা.এম হাকিম বাবু,উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাকিম,
সাধারণ সম্পাদক আব্দুল মোমিন,ড. আমিনুল ইসলাম, ডা.আমিনুল ইসলাম মাসুম ও উৎসব উদযাপন কমিটির সমন্বয়ক আব্দুল জাব্বার।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে ইউআর ফ্যাশান, আল শাফি হজ্জ ট্রাভেলস ও থাইরোকেয়ার ডায়াগণস্টিক অ্যান্ড স্পেশালাইজড হসপিটালের সৌজন্যে র‍‍্যাফেল-ড্র ও তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের চেয়ে এবছর উদযাপিত অনুষ্ঠানে ভিন্নমাত্রা হিসেবে ছিল পুর্বপ্রস্তুতির অংশ হিসেবে রেজিষ্ট্রেশন। এতে সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য ও ফ্যামিলি মেম্বর রেজিষ্ট্রেশনভুক্ত হয়ে উৎসবে অংশগ্রহণ করেন। সংগঠনের সদস্যদের পাশাপাশি ফ্যামেলি মেম্বর অংশগ্রহণ করায় পুরো উৎসব অনুষ্ঠানটি ছিল প্রাণোবন্ত। তবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে এমন একটি প্রাণোবন্ত অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিগণ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন এবং পরবর্তী বছরগুলোতে আয়োজিত অনুষ্ঠানে থাকার আগ্রহ পুনরব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category