• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একক সংঘের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একক সংঘের
কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একক সংঘের
কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ: সাংগঠনিক নীতিমালা, ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সহ ডজনের বেশি সিদ্ধান্ত ঐক্যমেতর বিত্তিতে গ্রহণের মধ্যেদিয়ে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একক সংঘের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার শহরের পুড়াতন পোস্ট অফিস রোডের (মুন্সি মেহেরুল্লাহ্ সড়ক) জেলার ক্রীড়া, সাংস্কৃতিক, মানবিক ও সামাজিক উন্নয়ন সংগঠন একক সংঘের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বাচ্চু এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ইউসুব হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রথম সভায় একক সংঘের উন্নয়ন ও কর্মপরিধি বৃদ্ধিতে কার্যনির্বাহী কমিটি একডজনের বেশি সিদ্ধান্ত গ্রহণ করেন। তাতীয় তলা ভবনের উর্ধমুখি করে চতুর্থ তলায় ভিআইপি কনফারেন্স লাউন্স নির্মাণ, সাংগঠনিক নীতিমালাকরণ, অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে সদস্যদের মাসিক চাঁদা বৃদ্ধি, নিযোগকৃত অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে যুবক ও শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে ক্লাবের নিজস্ব বিভিন্ন খেলার দল গঠন, ইনডোর গেমের জন্য মাঠের ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের সবংর্ধনার পাশাপাশি অস্বচ্ছল মেধাবীদের বৃত্তিপ্রদান, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সম্প্রসারণ, ফ্রী মেডিকেল ক্যাম্পিং, দুর্যোগকালীন সময়ে সহযোগিতা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবলসহ বিভিন্ন খেলার আয়োজন করা ও ক্লাবের পক্ষে বিভিন্ন খেলায় অংশ নেয়ার ব্যবস্থা করা। এছাড়াও বেওয়ারিশ মরহেদ সম্পাদক করা, কন্যা দায়গ্রস্ত পিতাকে সহযোগীতা দেয়া সহ সিরাজগঞ্জ মাদকমুক্ত করতে ভ‚মিকা রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সাইদুর রহমান বাচ্চু বলেন, একক সংঘ সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী ক্লাব। এখানে মেধা, ঐক্য ও নিষ্ঠার সমন্বয়ে নতুন ইতিহাস সৃষ্টি করা হবে। আমাদের লক্ষ্য শুধু ক্রীড়ায় উৎকর্ষতা নয়, সামাজিক, সাংস্কৃতিক দায়িত্বে নিজেদের সচেতন ও সক্রিয় করে মানুসের মঙ্গলের জন্য কাজ করা। সবাই মিলে নতুন উদ্দীপনায় এই একক সংঘ ক্লাব যেন দেশের মধ্যে অন্যতম সংগঠন হিসেবে পরিচিতি পায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এসময় বর্তমান কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দ ইতিবাচক মনোভাব ব্যক্ত করে ক্লাবকে আরো এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ হন।
এসময়ে সংগঠনের সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সম্পাদক মন্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category