• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জের চরাঞ্চলে আগাম সবজি চাষ

Reporter Name / ৩৬৩ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের চরাঞ্চলে আগাম সবজি চাষ———
স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের চরাঞ্চলের বিভিন্ন স্থানে শীতকালীন আগাম সবজি চাষাবাদে ঝুকে পড়েছে কৃষকেরা। সবুজ সবজিতে এখন ভরে উঠেছে চরাঞ্চল। আগাম সবজি ইতিমধ্যেই স্থানীয় হাট-বাজারে উঠছে এবং দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

জানা যায়, যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে শীতকালীন লাভজনক সবজি চাষাবাদ করছে কৃষকেরা। চরাঞ্চল জুড়ে এসব সবজির মধ্যে রয়েছে, বেগুন, মুলা, পালংশাক, সীম, পটল, মিষ্টি কুমড়া, শসা, লাউ, টমেটো, কচু, লাল শাক, ফুলকপি, বাঁধাকপি, শসা ও বরবটি। এসব সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
এবার বন্যার পরও শীতকালীন আগাম সবজি চাষাবাদে লাভবান হচ্ছেন কৃষকরা। স্থানীয় কৃষকেরা বলছেন, প্রতি বছরই চরাঞ্চলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা আগাম এসব শীতকালীন সবজি চাষাবাদ করে থাকে এবং লাভজনক এসব সবজি ইতিমধ্যেই হাট-বাজারে উঠছে। দাম ভালো থাকায় কৃষকেরা খুশি। তবে কাজিপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ সবজি বেশি চাষাবাদ হয়েছে এবং এ সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে স্থানীয় ব্যবসায়ীরা। এনায়েতপুরের সবজি গ্রাম নামে খ্যাত ধুপুলিয়া চর, বাউশা চর, উমারপুর ইউনিয়নের বিস্তীর্ণ চরভূমি সবজিতে এখন ভরে উঠেছে ।মিনিদিয়া চরের কৃষক সামাদ মিয়া, ধুপুলিয়া গ্রামের মকছেদ আলী, সুলতান মিয়াসহ বাজারে সবজি বিক্রি করতে আসা অনেক কৃষক বলেন, এবার শীতকালীন সবজির দাম অনেক বেশি। এতে এবার বন্যার ক্ষতির পরিমাণ কিছুটা পুষিয়ে উঠছে। বন্যায় চরে পলি মাটি পড়ায় ক্ষেতের উর্বরতা শক্তি বৃদ্ধি পেয়েছে। এ কারণে সবজি ক্ষেতে সার অনেক কম দিতে হয়েছে। এজন্য সার প্রয়োগ ছাড়াই সবজির ফলন অনেক ভালো হয়েছে। বিগত বছরের মতো এবারো অনেকটা আগেই এ সবজি চাষাবাদ শুরু করা হয়। প্রতি বিঘা জমিতে মাত্র ৮/১০ হাজার টাকা খরচ করে লাখ টাকার সবজি বিক্রি করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের আরো সহযোগিতা পেলে এ লাভজনক চাষাবাদের চরাঞ্চলের কৃষকের ভাগ্যর উন্নয়ন ঘটবে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের ওই ৫ টি উপজেলার চরাঞ্চলে এবার ব্যাপক আগাম শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে। এ সবজি চাষাবাদে তাদেরকে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এতে বিশেষ করে লাভবান হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা। বাজার ভালো থাকায় তাদের মুখে হাসিও ফুটেছে। এসব চাষাবাদে তাদেরকে স্থানীয় কৃষি বিভাগ পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category