• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জের চলনবিলের শুটকি পল্লীতে মাছের সংকট

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জের চলনবিলের শুটকি পল্লীতে মাছের সংকট
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জের চলনবিলে এবার বিভিন্ন প্রজাতির মাছের সংকট দেখা দিয়েছে। এতে শুঁটকি শিল্প পল্লীতে শুটকি মাছ উৎপাদনে হুমকির মুখে পড়েছে। শুঁটকি চাতালের অনেক শ্রমিকের বেকার হওয়ার আশংকা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ অঞ্চলের প্রায় ২৩টি জলাশয় ও ১৬টি নদীর সমন্বয়ে দেশের বৃহত্তম এ চলনবিলের অবস্থান।এ চলনবিল ঘিরে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও বগুড়া জেলার ১২টি উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা শুটকি শিল্প পল্লীতে বিপুল সংখ্যক নারী-পুরুষের কর্মসংস্থান হয়ে থাকে। এসব শুটকি চাতালে ভোর থেকেই শত শত নারী-পুরুষ মাছে লবণ মাখানো, উল্টে-পাল্টে দেওয়া, শুকানো, বাছাইসহ নানা কাজে ব্যস্ত থাকেন।
চাতালগুলোতে দেশী প্রজাতির রুই, কাতলা, পাবদা, পুঁটি, চিতল, মাগুর, শিং, কৈ, বাঘাইড়, বোয়াল, গজার ও টেংরা মাছ শুটকি করা হয়। এ বছর এসব মাছের সংকট দেখা দেওয়ায় নানা রকমের শুটকি উৎপাদন ব্যাহত হচ্ছে।স্থানীয়রা বলছেন, এ চলনবিল অঞ্চলের উৎপাদিত শুঁটকি খেতে খুবই সুস্বাদু। স্থানীয় চাহিদা মেটানোর পর শুটকি পল্লী থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটকি সরবরাহ করা হয়। তবে এ বছর সরবরাহ অনেকটাই হ্রাস পেয়েছে। গত বছর চলনবিলে প্রায় ৮’শ টন শুঁটকি উৎপাদন করা হয়েছিল; এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার টন।শুঁটকির ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন একটি শুঁটকির চাতালে ৩’শ মণ মাছের চাহিদা রয়েছে। কিন্তু স্থানীয় বাজার ও মৎস্য আড়ত ঘুরে ৪০–৫০ মণের বেশি মাছ পাওয়া যাচ্ছে না। এ কারণে শুঁটকি উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই অনেক চাতাল বন্ধ হয়ে গেছে এবং মাছের অভাবে ব্যবসা গুটিয়ে অনেকে চলে গেছেন। এতে শুটকি কাজে জড়িত অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন চলনবিলে শুঁটকির কদর দেশ-বিদেশেও রয়েছে। তবে মা মাছ নিধন, কীটনাশক ব্যবহার ও প্রজনন ক্ষেত্র ধ্বংস হওয়ায় এ বিলে মাছের উৎপাদন প্রতি বছর কমে যাচ্ছে। এ বিলে এবার আরো সংকট বেড়েছে। মাছ সংকটের কারণে উৎপাদনও কম হচ্ছে। উপজেলা প্রশাসনের প্রয়োজনীয়

ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category