• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের চার তরুণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সাড়ে পাঁচশত কিলোমিটার সাইক্লিং

Reporter Name / ৩০২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের চার তরুণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সাড়ে পাঁচশত কিলোমিটার সাইক্লিং

নাজমুল হাসান-
সুস্থ পরিবেশ রক্ষায় পলিথিনের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করতে সিরাজগঞ্জের চার তরুণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সাড়ে পাঁচশত কিলোমিটার সাইক্লিং করেছেন। “পলিথিন পণ্য বর্জন করি, পাট পণ্য ব্যবহার নিশ্চিত করি” স্লোগান নিয়ে ২৯ নভেম্বর শুরু হওয়া এই অভিযাত্রা শেষ হয় ২ ডিসেম্বর।

এই অভিযানে অংশ নেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বিএসসি স্নাতক (পাস) চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ শুভ্র (২৩), একই কলেজের বিএসসি স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ তারেক রহমান (২২), সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার ফাজিল বর্ষের শিক্ষার্থী মোঃ রায়হানুজ্জামান নাঈম (১৮) এবং সিরাজগঞ্জের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী মোঃ সারাফি ইসলাম রাইম (১৬)।

তারা জানান, সাইক্লিং অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন হাট-বাজারে গিয়ে স্থানীয়দের পলিথিনের ক্ষতি এবং পাট পণ্যের উপকারিতা সম্পর্কে সচেতন করেছেন। তারা প্রতিদিন গড়ে ১২০ কিলোমিটার সাইক্লিং করেন এবং রাতে স্থানীয় সাইক্লিং গ্রুপ ও হোটেলের সহায়তায় বিশ্রাম নেন।

সাব্বির আহমেদ শুভ্র বলেন, “পলিথিন এমন একটি পণ্য যা মাটির সঙ্গে মিশতে প্রায় দেড় হাজার বছর সময় নেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাট এবং পাটজাত পণ্য ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে।”

রায়হানুজ্জামান নাঈম জানান, “পাট আমাদের পরিবেশবান্ধব এবং প্রাকৃতিক সম্পদ। পাটের ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি পরিবেশও রক্ষা পাবে।”

এই উদ্যোগে তাদের সার্বিক সহযোগিতা করেন বিসমিল্লাহ সাইকেল স্টোরের কর্ণধার মোঃ গোলাম কিবরিয়া পলাশ এবং দেশের বিভিন্ন সাইক্লিং গ্রুপ।

তারা ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গোবরাকুড়া স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন এবং পটুয়াখালী জেলার কুয়াকাটার জিরো পয়েন্টে গিয়ে অভিযান শেষ করেন। এই দীর্ঘ যাত্রায় তারা ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, বরগুনা ও পটুয়াখালী—মোট ৭টি জেলা অতিক্রম করেছেন। প্রতিদিন গড়ে ১২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিভিন্ন স্থানে থেমে হাট-বাজারে মানুষকে পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং পাট পণ্যের উপকারিতা সম্পর্কে সচেতন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category