আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জের নতুন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের যোগদান
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জের নতুন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের যোগদান
স্টাফ রিপোর্টার :
১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ আমিনুল ইসলাম। তিনি পূর্বের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়ে নতুন দায়িত্বে যোগদান করেন। তিনি এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকারের প্রশাসনিক উচ্চ পর্যায়ে তার দক্ষতা ও সততার জন্য পরিচিত মোঃ আমিনুল ইসলাম সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নবাগত জেলা প্রশাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোছাঃ নুরনাহার বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ওমানব সম্পদ ব্যবস্থা শাহাদাত হোসাইন,জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.