• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের মাসুমপুরে জুলাই শহীদ রঞ্জু স্মৃতি স্তম্ভ উদ্বোধন

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের মাসুমপুরে জুলাই শহীদ রঞ্জু স্মৃতি স্তম্ভ উদ্বোধন ——–
শহীদের আত্নত্যাগই হবে আগামী দিনের দেশ গড়ার প্রেরণা———
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

স্টাফ রিপোর্টারঃ-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইতিহাসের নিষ্ঠুরতম নিকৃষ্ট ফ্যাসিস্ট সরকার ১৬ বছরের তাদের দুঃশাসনে গুম,খুন,অত্যাচার,নির্যাতন-নিপীড়নে দেশকে পোড়া মাটিতে রুপান্তর করে দিলেও আন্দোলন সংগ্রাম কখনো থেমে থাকেনি। অবিরাম আনন্দোল সংগ্রামের সেই ধারাবাহিকতায় জুলাই আগষ্টের ছাত্র জনতার গণআন্দোলন গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেয়ে জীবন বাঁচায়,দেশ রাহুমুক্ত হয়। সেই ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সুমান আত্নত্যাগই হবে আমাদের আগামী দিনের দেশ গড়ার প্রত্যয়-প্রেরণা।
শুক্রবার ( ১ আগষ্ট) বেলা ১২ টার সময় সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে জেলা বিএনপির উদ্যোগো জুলাই আগষ্ট শহীদ সোহানুর রহমান রঞ্জু স্মৃতি স্তম্ভ উদ্বোধন করে তিনি এইসব কথা বলেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, যে পরিবার থেকে যে সন্তান চলে যায়, শহীদ হয়,তাদের সেই শূন্যস্থান কখনো পূরণ হয়না। আমরা তাদেরকে ভালবাসি,শ্রদ্ধা করি ও যতটুকু পারি সহযোগিতা করি, পাশে দাঁড়াই, কিন্তু পিতৃ স্নেহ ও ভাতৃ-মমতা সেগুলো তো আর ফিরে পাবেনা।
পতিত নিষিদ্ধ আওয়ামী লীগ নানানভাবে পায়তারা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তারা যেন দেশের ক্ষতি করার জন্য আর না ফিরে আসতে পারে তার জন্য দেশের সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। । তিনি জুলাই-আগস্ট শহীদ রঞ্জুর পরিবারের দিকে খেয়াল রাখার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান,মোস্তফা নোমান আলাল, মুন্সি জাহিদ আলম,ইমরুল কায়েস প্রেম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট,শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট, সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি লুৎফর রহমান ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ শহীদ রঞ্জুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে ৪ আগষ্ট ২০২৪ তারিখে উত্তাল সিরাজগঞ্জের রাজপথের মিছিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জুকে।
শহীদ রঞ্জু,লতিফ, সুমন সহ ১৪ জন শহীদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে ৪ আগষ্টই সিরাজগঞ্জ শহর সহ সারা জেলা ফ্যাসিস্ট মুক্ত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category