• বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের যমুনার চরে বাফুফের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

Reporter Name / ১৬৬ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের যমুনার চরে বাফুফের প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সাবেক এমপি রুমানা মাহমুদ।
যমুনার চর ২-১ গোলে কাওয়াকোলা পরাজিত করে।

স্টাফ রিপোর্টারঃ-
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই নশ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শুক্রবার বিকালে সিরাজগঞ্জের যমুনা নদী বিধৌত কাওয়াকোলা চরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে চরের খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ।
যমুনার চর একাদশ এবং কাওয়াকোলার চর একাদশের মধ্যে তারুণ্যের উৎসবের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুল হাসান হিল্টনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক,প্রেসক্লাবের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর তাজ মোহাম্মদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি রেজাউল করিম মিয়া দিলীপ, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সাবেক নির্বাহী সদস্য আলামিন শেখ।
প্রীতি ফুটবল ম্যাচে যমুনার চর একাদশ ২-১ গোলে কাওয়াকোলা চরকে পরাজিত করে।
যমুনার চরের পক্ষে দুটি গোলই করেন হাসান ( জার্সি ৯) ও কাওয়াকোলা চরের একমাত্র গোলটি করেন শাউন ( জার্সি নং ৮)
খেলা পরিচালনা করেন রেফারি আবু হানিফ,সহকারী রেফারি আজমহর আলী ও সুলতান মাহমুদ। চতুর্থ রেফারি মোঃ হাফিজ।
ধারা বর্ণায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।
খেলায় প্রচুর দর্শক সমাগম হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category