সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এতে ৭ ধরনের ৪৬ টি সহায়ক উপকরণ বিতরণ মধ্যে ছিলো – হুইলচেয়ার ৩৬ টি ট্রাই সাইকেল ৮ টি অক্সিলারী ক্র্যাচ ১টি, ওয়াকার ১ টি।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় – প্রতিবন্ধী সেবা কেন্দ্র ও সাহায্য কেন্দ্র সিরাজগঞ্জের আয়োজনে,
সোমবার( ২৬ মে-২০২৫ খ্রিঃ) সকাল দুপুর পর্যন্ত জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মহসিন খন্দকার, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান মন্ডল , সরকারী শিশু পরিবার এর তত্ত্বাবধায়ক হাসান শরীফ,শহর সমাজসেবা কার্যালয়ের মোঃ আলাউদ্দিন প্রমুখ।
উক্ত বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিরাজগঞ্জের কনসালটেন্ট ফিজিওথেরাপি একে এম মাহবুবুল হক।
এসময়ে অনুষ্ঠানে, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র ও সাহায্য কেন্দ্রেে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী গণ এবং অসহায় প্রতিবন্ধী ব্যক্তিগণ এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।