• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৬০ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ—-

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলার দরিদ্র ও অসহায় ৫ শতাধিক শীতার্ত মানুষদের মাঝে
বুরো বাংলাদেশের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) বেলা ১১ টার দিকে পৌর শহরের ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে ৫ শতাধিক শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রতি বছরের ন্যায় এবার ও সিরাজগঞ্জ সদর উপজেলার ব্যুরো বাংলাদেশ শাখার উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে দাড়িয়েছে। কম্বল পেয়ে অনেক খুশি শীতার্ত অসহায় মানুষ গুলো।

অনুষ্ঠানটি বুরো বাংলাদেশের সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন ‌মিঞা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) আ‌ফিফান নজমু।

এসময় আরও উপস্থিত ছিলেন, বুরো বাংলাদেশের সিরাজগঞ্জ এলাকা ব্যবস্থাপক মো. আবুল মাসুদ সিরাজগঞ্জ শাখা ব্যবস্থাপক মো, মিলন হোসেন, শাহজাদপুর এলাকা ব্যবস্থাপক মো.আনছারুল ইসলাম রানা, চান্দাইকোনা এলাকা ব্যবস্থাপক আবু সুফিয়ান, বগুড়া ধনুট এলাকা আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ উধ্বর্তন ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম, কড্ডা উধ্বর্তন শাখা ব্যবস্থাপক লাভলু মিয়া, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন মিঞা বলেন, সারা বাংলাদেশে বুরো বাংলাদেশ ২৭ লক্ষ পরিবারের মাঝে বিভিন্ন আর্থিক ও অনার্থিক সেবা প্রদান করে যাচ্ছে। বুরো বাংলা‌দেশ‌ের মূল কর্মসূচীর অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী। বুরো বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category