• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১৯০ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃ-

বুধবার সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় অনূর্ধ্ব-১৬ বালক বালিকাদের অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সকালে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান।
অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলার মধ্যে ছিলো,বালক ও বালিকা ০২ টি গ্রুপে বালক বড় -১০০মিঃ দৌড়, ২০০মিঃ দৌড়, ৪০০ মিঃদৌড় ও গোলক নিক্ষেপ বালক মধ্যম-১০০মিঃ দৌড়, ২০০মিঃ দৌড় ও গোলক নিক্ষেপ, বালক ছোট মোরগ লড়াই এবং বালিকা বড় -১০০মিঃ দৌড়, ২০০মিঃ দৌড়, ও গোলক নিক্ষেপ বালিকা মধ্যম-১০০মিঃ দৌড়, ২০০মিঃ দৌড় ৪০০মিঃ দৌড় ও গোলক নিক্ষেপ, বালিকাদের দড়ি লাফ প্রতিযোগিতা,এবং যেমন খাুশি তেমন সাজ।
১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ০১ টি একাডেমির এর মোট ৮৫ জন ছাত্র-ছাত্রী এতে অংশ গ্রহণ করে।
ধারা বর্ণনায় ছিলেন ক্রীড়া ভাষ্যকর আব্দুল্লাহ আল মাহমুদ।
বিকালে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category