• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জে আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন

আজিজুর রহমান মুন্না-
“বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি ” এই শ্লোগান নিয়ে – সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস- ২০২৪ খ্রিঃ ও আইডিইবি ‘র গৌরবোজ্জ্বল ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয় । ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( আইডিইবি), জেনিক, সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ গণপূর্ত অধিদফতর সন্মুখ হতে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে গণপূর্ত অধিদপ্তরের সন্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বেলুনফেস্টুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন এবং সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমেদ তামান্না এবং অনুষ্ঠানের সঞ্চালক ও সার্বিক দায়িত্ব ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান,সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান
গণপূর্ত সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ শরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), গণপূর্ত ই/এম উপ-বিভাগ, সিরাজগঞ্জের মোঃ শাহাদৎ আলম খান প্রমুখ।
এসময়ে গণপূর্ত বিভাগের অন্যান্য প্রকৌশলীগণ, পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রায় ৫ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category