• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত —-
আজিজুর রহমান মুন্না- “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্য উৎসব-২০২৫ খ্রিঃ সিরাজগঞ্জে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আন্তঃ কলেজ পর্যায়ে এ ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় বিতর্ক বিষয় ছিলো- “ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ ” এতে অংশ গ্রহণ করে সিরাজগঞ্জ সরকারি কলেজ বনাম উল্লাপাড়া উপজেলার আকবর আলী কলেজ। এতে সিরাজগঞ্জ সরকারি কলেজ বিজয়ী হয়। স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অংশ গ্রহণ করে সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ বনাম এইচটি ইমাম গার্লস স্কুল- বিতর্কের বিষয় ছিলো-“জনস্বার্থ রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” এতে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।
স্থানীয় সরকার বিভাগ, আয়োজনে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়নে,
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি-২০২৫)সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের শহিদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতিত্বকরেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান।
আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতার বিচারক ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার, জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সাল, সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ রবিউল হাসান মন্ডল। অনুষ্ঠানের মডারটের ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ জুলিয়া আক্তার এবং সঞ্চালনায় ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আল শাহরিয়ার তূর্য। এসময়ে উক্ত আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের সনদপত্র ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। উক্ত স্কুল এবং কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সুধীজনেরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category