• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন-৩’টি খেলা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
” তারুণ্য উৎসব” সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়।
নানা আয়োজনে আনন্দঘন পরিবেশে উদ্বোধনী দিনে-জেলার৬’টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩টি খেলায় অংশ গ্রহণ করে- প্রথম খেলায় সিরাজগঞ্জ সরকারি কলেজ বনাম কামারখন্দ উপজেলার ইসলাম নগর দারুস সুন্নাহ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা, দ্বিতীয় খেলায় – সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ বনাম উল্লাপাড়া আকবর আলী কলেজ এবং সলঙ্গা ডিগ্রি কলেজ বনাম আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় প্রথম খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত হওয়ায়-সিরাজগঞ্জ সরকারি কলেজ টাইব্রেকারে ৪-২ গোলে ইসলাম নগর দারুস সুন্নাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসাকে পরাজিত করে। বিকেল দ্বিতীয় খেলায়- উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ৩-০ গোলে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ’কে পরাজিত করে। তৃতীয় ম্যাচে
কাজিপুর আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজ ৪-০ গোলে সলংগা ডিগ্রী কলেজকে পরাজিত করে।
উক্ত ৩টি খেলা পরিচালনা করেন, রেজাউল করিম খোকন, আবু হানিফ, তরিকুল ইসলাম মেজর ও আলমগীর হোসেন। খেলায় ধারাবিবরণী করেন, প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সিরাজগঞ্জের বাস্তবায়নে,
সোমবার (১ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) সকালে
সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে –
আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-উদ্বোধনীতে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এরপর সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক ভাবে মাঠে বেলুনফেস্টুন উড়িয়ে, পায়রা অবমুক্ত করে খেলা শুভ উদ্বোধন করেন, উদ্বোধক ও প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ মোঃ হাফিজুর রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী প্রমুখ। একসময়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে উপাধ্যক্ষ- প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, কলেজের শিক্ষক মোঃ আব্দুর রশীদ, সাবেক খেলোয়াড় ও সংগঠক- এ.কে.এম ফরিদুজ্জামান স্ট্যালিন, হেদায়েতুল ইসলাম ফ্রুট, ছাত্র সমন্বয়ক সজীব সরকার, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক এস.এম.জুয়েল রানা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সদস্যবৃন্দ, সাবেক ফুটবলার, শিক্ষক, শিক্ষার্থী খেলোয়াড়, দর্শক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category