• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টারঃ-

৮ই মার্চ শনিবার সিরাজগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
” অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন ” এই শ্লোগানে সকাল ১০টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারীর দিবস উদযাপনের কর্মসূচি আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধন শেষে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বগুড়া রোড,বাজার স্টেশন রোড,মুক্তির সোপানের সামনে দিয়ে ঘুরে আবারো কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ। র‍্যালিতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সরকাির বিভিন্ন বিভাগের কর্মকর্তা,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীরা,এনজিও কর্মী ও নারী সংগঠন এবং গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।
সকাল ১১ টায় কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেম। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,উন্নয়নকর্মী রইস উদ্দিন,আনোয়ার হোসেন কাজী মাসুদ,সুলতানা পারভীন সহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category