• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জে উপকারভোগীদের কার্যক্রম পরিদর্শন জলবায়ু-প্রভাবিত পরিবারের টেকসই উন্নয়ন ও জীবিকা সহায়তায় দু’হাজার উপকারভোগীকে অনুদান প্রদান

Reporter Name / ৭৮ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে উপকারভোগীদের কার্যক্রম পরিদর্শন জলবায়ু-প্রভাবিত পরিবারের টেকসই উন্নয়ন ও জীবিকা সহায়তায় দু’হাজার উপকারভোগীকে অনুদান প্রদান

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ পৌরসভায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত Enhance Resilience Capacitz of the Climate-induced People (ERCCP) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা এস. এম. শাহ আলম সরকার। বুধবার (৫ নভেম্বর ২০২৫) তারিখে তারা প্রকল্পের বিভিন্ন বাস্তবায়িত উদ্যোগ ও উপকারভোগীদের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। প্রকল্পের আওতায় জলবায়ু-প্রভাবিত পরিবারের টেকসই উন্নয়ন ও জীবিকা সহায়তায় ২,০০০ উপকারভোগীকে জন প্রতি ৬,৩০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে গভীর ও অগভীর নলকূপ স্থাপন ও সংস্কার, সোলার ওয়াটার প্লান্ট এবং ডাবল প্লাটফর্ম টিউবওয়েল স্থাপন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে পারিবারিক টয়লেট স্থাপন ও সংস্কার, এবং অসহায় পরিবারদের জন্য জলবায়ু সহিষ্ণু ঘর নির্মাণ করা হয়েছে।
পরিদর্শনকালে কর্মকর্তারা উপকারভোগীদের জীবনে ঘটে যাওয়া ইতিবাচক পরিবর্তন ও সামাজিক উন্নয়ন প্রত্যক্ষ করেন এবং তাদের প্রশংসা করেন। এ সময় ইআরসিসিপি প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যবস্থাপক মো. আবদুস ছালাম সরকার।
উল্লেখ্য, জার্মান উন্নয়ন ব্যাংক (KfW) ও Climate Bridge Fund (CBF) এর আর্থিক সহায়তায় এবং ব্র্যাক-এর কারিগরি সহযোগিতায় এনডিপি ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে সিরাজগঞ্জ পৌরসভায় প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category