• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

Reporter Name / ১৩৯ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

আজিজুর রহমান মুন্না-
পরিবেশের ভারসাম্য রক্ষায় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিল-গজারিয়া স্থানীয় দেড় শতাধিক কৃষকদের মাঝে একটি করে ফলজ ও একটি করে বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মেসার্স সেখ ট্রেডার্স কর্তৃক এ চারা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বহুলী ইউনিয়নের বিল-গজারিয়াতে -উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের
অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মারুফা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, ইনতেফা কোম্পানির ডেপুটি এরিয়া ম্যানেজার (শেরপুর এরিয়া) মোঃ ছানোয়ার হোসেন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস.এম. শাহিন আলম, ইনতেফা কোম্পানির মার্কেটিং অফিসার মোঃ ইমরুল হাসান, এবং পরিবেশক মেসার্স সেখ ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা।
প্রধান অতিথি তার বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষকদের ফলজ ও বনজ গাছ রোপণে উৎসাহিত করার পাশাপাশি কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। সুবিধা ভোগী কৃষকের বৃক্ষ নিয়ে খুশি হয়ে বাড়ি ফিরেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category