সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে চেম্বারের নব- নির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ হোসেন আলী (ছোট্ট)- সিরাজগঞ্জে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি- বার্ষিক নির্বাচনে জামাতের প্রার্থীদের ব্যাপক ভরাডুবি বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী মোঃ সাইদুর রহমান বাচ্চু তিনগুণ ভোটে বিজয়ী হওয়ায় সিরাজগঞ্জে কর্মরত ইলেকট্রনিক মিডিয়ায় ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নব- নির্বাচিত প্রিসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু।
সোমবার ( ০৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১ টায়
পৌর শহরের এস এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অর্ডিনারি গ্রুপের নব- নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস ও সহ-সভাপতি হাজী মোঃ আব্দুল কাদের ও অ্যাসোসিয়েট গ্রুপের সহ-সভাপতি লিটন সাহা, পরিচালক হাজী আব্দুস সাত্তার, একাব্বর আলী আকবর,আবু সাইদ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ দেওয়ান রাজু,সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম খান, সাহিত্যে ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ কার্যকরী সদস্য সোহাগ হোসেন জয়, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, বেসরকারি স্যাটালাইট টেলিভিশন গাজীটিভি জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মোঃ আজিজুর রহমান মুন্না, মোঃ হুমায়ুন কবির সুমন, সুজন, আদিত্য রাসেল, মোঃ হোসেন আলী( ছোট্ট) ইউসুফ উজ্জামান ইমরান, , মোঃ মাসুদ রানা, মোঃ , শিবলী রহমান শিপু, মোঃ দিল, ছাম্মি আহমেদ আজমীর, সোহান হোসেন, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।