• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ( ছোট্ট):

সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার ( ২৮ অক্টোবর ২০২৫ খ্রি.) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার – প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের ( ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও সমন্বয় সভায় প্রেজেন্টেশন তুলে ধরেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প,সিরাজগঞ্জের জেলা ব্যবস্হাপক মোঃ আব্দুল হান্নান,।

এসময়ে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান,
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মেদ, যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম,
মহিলা অধিদপ্তরের সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, জেলা কমান্ড আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চন্দন দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক অফিসার ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, বেসরকারি উন্নয়ন সংস্থা সুক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা কেবল নেটওয়ার্ক সিরাজগঞ্জের মোঃ নাজমুল ইসলাম নাজু, সহ – জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, এই সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় পর্যায়ে দ্রুত এবং সুলভ ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরা হয়। এছাড়াও, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করতে জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category