• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জে চরাঞ্চলসহ বিভিন্ন স্হানে তিলের বাম্পার ফলন

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জে চরাঞ্চলসহ বিভিন্ন স্হানে তিলের বাম্পার ফলন
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জে এবার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে তিল চাষাবাদে বাম্পার ফলন হয়েছে, ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রাও। এ তিল কাটা ও মাড়াই শুরু হয়েছে অনেক স্থানে। বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে ফুটেছে হাসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৭ হাজার ১৭১ হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কৃষকেরা লাভজনক এ চাষাবাদে এবার তা ছাড়িয়ে গেছে। এসব তিলের মধ্যে রয়েছে হাইব্রিড বারি ১, বারি ২, বারি ৩ এবং দেশিও জাতের তিল। এ চাষাবাদ সবচেয়ে বেশি হয়েছে যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে। এছাড়া উল্লাপাড়া, তাড়াশ, কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এ চাষাবাদ হয়েছে। এছাড়া খাল, বিল ও নদীর পাড়েও দেশি তিলের চাষাবাদ হয়েছে এবং ইতোমধ্যেই এ দেশি জাতের তিল ফুলের সমারোহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে চরাঞ্চলে হাইব্রিড তিল চাষাবাদের ফলন ভালো হয়েছে।স্থানীয় কৃষকেরা বলছেন, প্রতিবিঘা জমিতে এবার ৩ থেকে সোয়া ৩ মণ তিল উৎপাদনের আশা করা যাচ্ছে। তবে চরাঞ্চলে হাইব্রিড তিলের উৎপাদন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের চেয়ে এবার তিল চাষাবাদ বেশি হয়েছে এবং অনেক স্থানে উৎপাদনও বেশি হবে। স্থানীয় কৃষি বিভাগ এ লাভজনক চাষাবাদে পরামর্শ দিয়ে থাকে এবং কৃষি কর্মকর্তারা কৃষকের তিল ক্ষেতও পরিদর্শন করেন। তবে এখনও পুরোদমে তিল কাটা শুরু হয়নি। এ তিল পুরোদমে কাটা শুরু হলে বাজারও জমে উঠবে।

তিল ব্যবসায়ীরা হাট বাজারে এ নতুন তিল ক্রয় শুরু করছে। বর্তমান বাজারে হাইব্রিড তিল ১৭৫ টাকা থেকে ২’শ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি তিল কাটা শুরু ও বাজারে উঠলে আরো দাম বাড়বে। এছাড়া এ তিলের তেল বাজারে কদর কম নয় এবং তিলের লাড্ডু, ভর্তা, খাঁজা, বিস্কুটসহ বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি হয়ে থাকে।

এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, খরচ কম এ লাভজনক তিল চাষাবাদে কৃষকদের পরামর্শ দেয়া হয়। এ চাষাবাদে কৃষকেরা দিন দিন আগ্রহ হয়ে উঠেছে। তবে এ তিল এখনও পুরোদমে কাটা শুরু হয়নি। বর্তমানে বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category