• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির ২ শীর্ষ নেতাসহ ৮জন বহিষ্কার

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির ২ শীর্ষ নেতাসহ ৮জন বহিষ্কার
স্টাফ রিপোর্টারঃ-
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ দুই নেতাসহ আটজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব শঙ্কর রহমান শঙ্কু সিকদার, সাবেক সদস্য নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতাস, আনিছুর রহমান আনিছ, এনায়েতপুর থানার ২ নম্বর সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু ও সাবেক সদস্য সচিব আবুল কালাম সিকদার

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি, রাজনৈতিক অস্থিরতা এবং সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল।

প্রসঙ্গত, গত ৫ই এপ্রিল জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর বিভিন্ন অভিযোগের কারণে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category