• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ
“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে এবং জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর বাস্তবায়িত ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্ট এবং এনডিপির নিজস্ব অর্থায়নে পরিচালিত জেন্ডার এন্ড রাইটস কর্মসূচি’র সহযোগিতায়
সোমবার (২৮ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জজ কোর্ট চত্তর হতে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এম আলী আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সহকারী জজ এবং জেলা লিগ্যাল এইড অফিসার সাদ্দাম হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এনডিপির উপপরিচালক এমএন্ডই এবং ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্টের ফোকাল পার্সন কাজী মাসুদুজ্জামান, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ ও ১ এর বিজ্ঞ স্পেশাল পিপি মোঃ মাসুদুর রহমান ও মোঃ গোলাম মোস্তফা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার রফিক সরকার, সিভিল সার্জনের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, বিঙ জেলা ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ সালমা খাতুন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষু বক্তব্য রাখেন। এ দিবসে অংশগ্রহণ করেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সকল বিচারক মন্ডলী, আইন-শৃংখলা বাহিনীর প্রতিনিধি, সিরাজগঞ্জ জেলার হিউম্যান রাইটস ডিফেন্ডারস গণ, শিক্ষক মন্ডলী, সাংবাদিক, জেলা লিগ্যাল এইড অফিস সহ সরকারী বেসরকারী দপ্তর হতে আইন সহায়তা সেবা গ্রহনকারী ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি সহ এনজিও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির এবং ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ এবং এনডিপি জেন্ডার এন্ড রাইটস কর্মসূচি’র প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। উক্ত দিবসে বক্তাগণ লিগ্যাল এইড কার্যক্রম এবংএনডিপির ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্ক এর প্রশংসা করেন এবং তাদের কার্যক্রমের পরিধি বৃদ্ধি করার জন্য সকলেই আহবান করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category